বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে শিশুকে নির্যাতন, আসামি গ্রেফতার

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৬:৪৬ অপরাহ্ণ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৬:৪৬ অপরাহ্ণ
পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে শিশুকে নির্যাতন, আসামি গ্রেফতার

সাম্পান ডেস্ক

নগরীর লালখান বাজারে একটি রেস্টুরেন্টে ১২ বছরের শিশুর পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে নির্যাতনের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।গ্রেপ্তারকৃত জাহেদ উল্লাহ বিন খালেদ  চন্দনাইশের বরকল এলাকার সাহাবউদ্দিনের ছেলে।পুলিশ জানায়, লালখান বাজারের বিরিয়ানি এক্সপ্রেসে চাকরি করতো নির্যাতিত শিশুটি। গত ১২ ফেব্রুয়ারি কাজের ফাঁকে কিছুক্ষণ বসে থাকায় কর্মচারী জাহেদ লোহার শিক পায়ুপথে ঢুকিয়ে শিশুটিকে আহত করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে বুধবার পুলিশ অভিযান চালিয়ে আসকার দিঘীরপাড় এলাকা থেকে অভিযুক্ত জাহেদকে গ্রেপ্তার করে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares