বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

পাঠকজমিন চট্টগ্রাম’র আহবায়ক কমিটি গঠন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২:০৮ অপরাহ্ণ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২:১৬ অপরাহ্ণ
পাঠকজমিন চট্টগ্রাম’র আহবায়ক কমিটি গঠন

সাম্পান ডেস্ক 

জাতীয় দৈনিক মানবজমিন  পত্রিকার পাঠক সংগঠন ‘‘পাঠকজমিন’র চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়েছে। ছয় সদস্যের এ কমিটির আহবায়ক করা হয়েছে বিশিষ্ট শিল্পপতি সরওয়ার আলমগীরকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মাসুদ ফরহান।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) মানবজমিনের ২৭ বছর পূর্তি অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ জালাল রুমি।

এক বছরের জন্য গঠিত এই কমিটিতে চার জনকে যুগ্ম আহবায়ক করা হয়। তারা হলেন  মোহাম্মদ ইদ্রিস আলী, মোহাম্মদ আজম খাঁন, তাওহিদ আজাদ ও মোহাম্মদ আলী চৌধুরী।

এ বিষয়ে মানবজমিনের চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ জালাল রুমি বলেন, পাঠকজমিনের ছয় সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হবে।
মানবজমিনের আরও গণমানুষের কাছে পৌঁছাতে ও  সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় এ কমিটি কাজ করবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares