বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পাওনা টাকা না দেয়ায় ফটিকছড়িতে প্রবাসীর হাতে খুন হয় সেই ব্যবসায়ী

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ৮:২৪ পূর্বাহ্ণ আপডেট: ১৭ আগস্ট ২০২২ | ৮:৪৬ পূর্বাহ্ণ
পাওনা টাকা না দেয়ায় ফটিকছড়িতে প্রবাসীর হাতে খুন হয় সেই ব্যবসায়ী

সাইফুল ইসলাম, ফটিকছড়ি থেকে

ফটিকছড়ির ধর্মপুরে ব্যবসায়ী আনোয়ারুল আজিম হত্যার কারণ উদঘাটিত হয়েছে।মুলত আজিম ও তার ভাইয়ের কাছে পাওনা ১৮ লাখ টাকা না পেয়ে রাগে ক্ষোভে আজিমকে হত্যা করেছে প্রবাসী আবুল ফয়েজ।হত্যাকাণ্ডে জড়িত ফয়েজ নিহত আজিমের দুরসম্পর্কিত চাচা।আর খুনের পর ফয়েজকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন তার বন্ধু মধ্য ধর্মপুরের মোহাম্মদ শাহজাহান।এদের দু’জনকেই আটক করেছে ফটিকছড়ি থানার পুলিশ

আদালতে দেয়া আবুল ফয়েজের স্বীকারোক্তি মূলক জবানবন্দি থেকে হত্যাকাণ্ডের কারণ জানা যায়।

ঘাতক ফয়েজ জানান,তিনি দীর্ঘদিন ধরে কাতারে থাকেন।সেখান থেকে তিনি আজিম ও তার ভাইকে বিভিন্ন সময় টাকা ধার দেন।আজিমদের দুই ভাইকে বিদেশও নিয়ে যান তিনি।এনিয়ে তিনি আজিমদের কাছ থেকে ১৮ লাখ টাকা পাবেন।কিন্তু আজিমরা তা না দিয়ে সময় ক্ষেপণ করতে থাকেন।

খুনি ফয়েজ ও সহযোগী শাহজাহান

ফয়েজ বলেন,তিনি গত ১ আগস্ট কাতার থেকে দেশে এসেছেন।আসার পর থেকে তিনি তার পাওনা টাকা চাচ্ছিলেন।কিন্তু না পেয়ে আজিমদের ওপর তার ক্ষোভ তৈরি হয়।ঘটনার দিন আজিম শহর থেকে বাড়িতে এসেছেন যেনে উৎপেতে থাকেন ফয়েজ। তার সাথে রাখেন বন্ধু উত্তর ধর্মপুরের শাহজাহানকে।রাত ৯ টাফ দিকে আজিম মসজিদ থেকে এশার নামাজ পরে আসতেই পথরোধ করে টাকা চাইতে থাকেন ফয়েজ ।সেসময় আজিম তাকে ( ফয়েজকে) সোজা জানিয়ে দেন,সে তার কাছে কোন টাকা পাবে না।এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফয়েজ তার হাতে থাকা তক্তা দিয়ে ফয়েজকে মাথায় সজোরে কয়েকটি আঘাত করে।এতেই আজিম সেখানে পড়ে যায়।

ফয়েজ জানায়, কথা-কাটাকাটির সময় সে তার বন্ধু দক্ষিণ ধর্মপুরের শাহজাহানকে নিয়ে আসে।শাহজাহান আজিমকে না মারলেও ফয়েজকে পালিয়ে যেতে সহযোগিতা করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘ আজিমকে খুন করে ফয়েজ ও শাহজাহান প্রথমে শহরে চলে যায়।সেখান থেকে ফয়েজ বিদেশে চলে যাওয়ার জন্য ঢাকায় চলে যায়। পরে আমরা তথ্যপ্রযুক্তির সাহায্যে শাহজাহানকে আটক করি।তার দেয়া তথ্যের ভিত্তিতে কাতারে পালিয়ে যাওয়ার সময় ফয়েজকে এয়ারপোর্টে থেকে আটক করি।

উল্লেখ্য, গত ১১ আগষ্ট ফটিকছড়ির ধর্মপুরে গ্রামের বাড়িতে এশার নামাজ শেষে মসজিদ থেকে আসার সময় খুন হয় চট্টগ্রাম শহরের ব্যবসায়ী আনোয়ারুল আজিম।দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ৪০ বছর বয়সী এই যুবককে হত্যা করে বাড়ির গেইটের সামনেই লাশ ফেলে চলে যায়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares