বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে ‘আমরা ফটিকছড়িবাসী’র মতবিনিময় সভা

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২২ | ৪:২৭ অপরাহ্ণ আপডেট: ১ ডিসেম্বর ২০২২ | ৪:২৯ অপরাহ্ণ
পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে ‘আমরা ফটিকছড়িবাসী’র মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ সফল করতে আমরা ফটিকছড়িবাসী’র ব্যানারে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে প্রবীণ আইনজীবী মো: কামাল উদ্দিনের সভাপতিত্বে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি প্রধান অতিথি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ ও ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে ফটিকছড়ির বিভিন্নস্তরের পেশাজীবীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মাদার অব হিউম্যানিটিখ্যাত জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। সার্বিক সূচকে বেড়েছে মানুষের জীবনযাত্রার মান। এই নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে দলমত নির্বিশেষে আগামী ৪ ডিসেম্বর সকল মানুষের ঢল নামবে পলোগ্রাউন্ড ময়দানে।

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারায় একসময়ের অবহেলিত উপজেলা ফটিকছড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাত্র কয়েক বছরে পাল্টে গেছে অবহেলিত এই জনপদের চেহারা। ফটিকছড়ির এমন কোনো এলাকা নেই, যেখানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়ির পেশাজীবীরা দলে দলে জনসভা সফল করার উদ্যোগ নিয়েছে। এ জন্য আমি কৃতজ্ঞ সকল পেশাজীবীদের প্রতি।

সাবেক ছাত্রনেতা মাসুদ পারভেজ ও রাইসুল ইসলাম চৌধুরী এমিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মনজুর মোরেশেদ ফিরোজ, অ্যাডভোকেটে সালামত উল্লাহ শাহীন, জোবায়দা সরওয়ার নিপা, ব্যাংকার নিজাম উদ্দিন, রাশেদুল আমিন রাশেদ, প্রকৌশলী শাহজাহান, চট্টগ্রাম সমিতি-লন্ডনের সভাপতি আবু মুসা, এটিএম ইসহাক, ব্যবসায়ি কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু তালেব বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares