প্রকাশ: ২৫ জুন ২০২২ | ৫:১১ পূর্বাহ্ণ আপডেট: ২৫ জুন ২০২২ | ৫:১১ পূর্বাহ্ণ
সাম্পান ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, শুধু ইট কাঠের অবকাঠামো নয়। এই সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব। আমাদের সক্ষমতা ও শক্তির প্রতীক।
তিনি বলেন, এর সাথে জড়িয়ে আছে আমাদের আবেগ, সৃজনশীলতা, প্রত্যয় ও সক্ষমতা। সাবাস বাংলাদেশ, আমরা মাথা নোয়াবো না। আমরা মাথা নোয়াইনি।
আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সমাবেশস্থলে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি। যারা জমি ছেড়ে দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের মানুষ গর্বিত। আমিও আজ আনন্দিত, উদ্বেলিত।
