বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পদ্মা সেতুতে আহত হয়ে ২ জনের মৃত্যু

প্রকাশ: ২৬ জুন ২০২২ | ৫:২৯ অপরাহ্ণ আপডেট: ২৬ জুন ২০২২ | ৫:২৯ অপরাহ্ণ
পদ্মা সেতুতে আহত হয়ে ২ জনের মৃত্যু

সাম্পান ডেস্ক

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক মারা গেছেন। রোববার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবক হলেন- মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।
তাদের বাড়ি ঢাকার দোহারে।
ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares