বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পটিয়ায় মহাকারুনিক বুদ্ধ মুর্তির দ্বার উম্মোচন করলেন পিবিআই প্রধান

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২ | ১২:০৬ অপরাহ্ণ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ | ১২:০৬ অপরাহ্ণ
পটিয়ায় মহাকারুনিক বুদ্ধ মুর্তির দ্বার উম্মোচন করলেন পিবিআই প্রধান

চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন কর্ত্তালা—বেলখাইন সদ্ধর্মালংকার বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব’২০২২ ও মহাকারুনিক বুদ্ধের দন্ডায়মান প্রতিবিম্বের নির্মান ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হাজারো ভক্তের উপস্থিতিতে শান্তির পায়রা উড়িয়ে ২৫ ফুট উঁচু নবনির্মিত দন্ডায়মান বুদ্ধমুর্তির দ্বার উম্মোচন করেন পিবিআই প্রধান, অ্যাডিশনাল আইজিপি, জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম ও তার সহধর্মিনী ডাঃ জয়া মল্লিক।

শুক্রবার ( ২৮ অক্টোবর) কর্ত্তালা—বেলখাইন সদ্ধর্মালংকার বিহারের দাতা থাপা বড়ুয়া ও তার পরিবারের সদস্যদের আয়োজনে এই
অনুষ্ঠানে প্রচুর ভক্ত দর্শকের উপস্থিতিতে কঠিন চীবর দানোৎসব’২০২২ ও মহাকারুনিক বুদ্ধের মুর্তি উদ্বোধন করা হয়।

সদ্ধর্ম বিশারদ ভদন্ত বসুমিত্র মহাস্থবিরেরসভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর আদর্শে গড়া বর্তমান সরকারের আমলে প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ বলয়ে পূর্ণ স্বাধীনতায় ধর্মীয় রীতিনীতি পালন করছে। এছাড়াও প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন—নিজের মুক্তি নিজের কাছে। আমাদের সকলের হৃদয়ে বুদ্ধ অন্তর্যামি রুপে আছেন। নিজের অন্তরে তাকে খোজার চেষ্টা অব্যাহত রাখলে পৃথিবীতে শান্তি আসবেই।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares