বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

পটিয়ায় ১৯ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:০৫ অপরাহ্ণ আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:০৫ অপরাহ্ণ
পটিয়ায় ১৯ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৯ হাজার ১৭৫টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কক্সবাজার জেলার সদর উপজেলার খুরুস্কুল এলাকার মো. আমিরের ছেলে আনোয়ার হোসেন (২০) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রহমানিয়া পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে মো. শরীয়ত উল্লাহ (২০)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে পটিয়া থানার মনসা এলাকায় পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে র‌্যাব।

তিনি আরও জানান, এ সময় চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামানোর সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে দুই আরোহী পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে আনোয়ার হোসেন ও মো. শরীয়ত উল্লাহকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের সঙ্গে থাকা একটি কালো রঙের কাঁধব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৯৫টি পলিজিপার প্যাকেটে বিশেষ কৌশলে রাখা মোট ১৯ হাজার ১৭৫টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৮ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাদের পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares