বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

পটিয়ায় সেইফটি ট্যাংক থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫ | ৪:৫৭ পূর্বাহ্ণ আপডেট: ২৯ মার্চ ২০২৫ | ৪:৫৭ পূর্বাহ্ণ
পটিয়ায় সেইফটি ট্যাংক থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের পটিয়ায় বাড়ির সেইফটি ট্যাংক থেকে নুরুল হক (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) এ মরদেহ উদ্ধার করা হয়।

পেশায় স্ক্র‍্যাপ মালামালের ব্যবসায়ী নুরুল হক পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তান বাবলুর সঙ্গে দুই মাস ধরে নুরুল হকের ঝগড়া চলছিল। কিছুদিন আগেও বাবা-মাকে মারধর করে বাবলু। এ ঘটনা নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশী বৈঠকও হয়েছিল।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হেলাল উদ্দিন জানান, কয়েকদিন আগে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, বাবলুর মারধরের কারণেই নুরুল হকের মৃত্যু হয়েছে।

পটিয়া থানা থেকে জানানো হয়, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares