নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে চট্টগ্রামের বাঁশখালীতে ২২ জেলেকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।অভিযানে একটি মাছ ধরার ট্রলার, বিপুল পরিমাণ ইলিশ মাছ ও জাল জব্দ করা হয়
রবিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান বলেন, বাঁশখালী সংলগ্ন বঙ্গোপসাগরে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে মাছ ধরার দায়ে ২২ জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ ৫ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয় ও ট্রলারে থাকা, জাল, বিপুল পরিমাণ মাছ ও ট্রলারটিও জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দ মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।অভিযানে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেছেন।
