বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন,ফটিকছড়িতে ২ প্রার্থীকে জরিমানা

প্রকাশ: ১৩ মে ২০২৪ | ৮:৩৫ পূর্বাহ্ণ আপডেট: ১৩ মে ২০২৪ | ৮:৩৫ পূর্বাহ্ণ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন,ফটিকছড়িতে ২ প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ফটিকছড়িতে ২ প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।তাদের মধ্যে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার সাঈদ ইরানকে ১০ হাজার এবং বই প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালামত উল্লাহ শাহীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (১২ মে) ফটিকছড়ি উপজেলার আজাদীবাজারে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকল্পে অভিযান চালায় সহকারী কমিশনার( ভূমি) মো. মেজবাহ উদ্দিন। এসময় প্রচার গাড়িতে একাধিক মাইক ও সাউন্ডবক্স ব্যবহার এবং প্রতীকের ছবি যুক্ত টি-শার্ট ব্যবহার করে প্রচারণা করার অপরাধে চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার সাঈদ ইরানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়।

এদিন রাতে বিবিরহাট সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালামত উল্লাহ শাহীনের পক্ষে তার ভাই ফরহাদ উল্লাহ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মাইক ব্যবহার করে প্রচারণা করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার( ভূমি) মো. মেজবাহ উদ্দিন জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ অনুসারে ২ প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares