বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নিম্নমানের পামওয়েল বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩ | ৯:৩৮ পূর্বাহ্ণ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ | ৯:৩৮ পূর্বাহ্ণ
নিম্নমানের পামওয়েল বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে মোড়কবিহীন নিম্নমানের পামওয়েল বিক্রয় ও মিথ্যা বিজ্ঞাপন প্রচারের দায়ে আমজাদ হোসেন নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ১০ টার দিকে সরকারহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি সাম্পাননিউজকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

তিনি বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গিয়ে দেখা যায়, একটি ট্রাকে করে ভোজ্যতেল বিক্রয় করা হচ্ছে যার কোন বিএসটিআই অনুমোদন নেই। অনুমোদনবিহীন এসকল ভোজ্য তেলের বোতলের গায়ে পণ্য সম্পর্কে ছিল না কোন ধরনের তথ্য। এছাড়া এসকল পামওয়েল বিক্রয়ের সময় ‘সুপার সয়াবিন’ বলে মাইকে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিলো।

পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন ও অন্যান্যদের সহযোগিতায় অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ তাকে অর্ধলাখ টাকা জরিমানা আরোপ করা। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares