বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নিউমার্কেটের ঘটনায় এজাহারভুক্ত ২৪ জনের সবাই বিএনপি নেতা

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২ | ৬:০৭ অপরাহ্ণ আপডেট: ২১ এপ্রিল ২০২২ | ৬:০৭ অপরাহ্ণ
নিউমার্কেটের ঘটনায় এজাহারভুক্ত ২৪ জনের সবাই বিএনপি নেতা

সাম্পান ডেস্ক

ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউমার্কেট এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের উস্কানিদাতা হিসেবে বিএনপির ২৪ নেতাকে চিহ্নিত করে তাদের নামে মামলা ঠুকেছে পুলিশ। সরকারি কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও জখম করার অভিযোগে মামলায় পুলিশ তাদের আসামি করেছে।

গত বুধবার গভীর রাতে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামীন কবীর বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় অচেনা ২০০ থেকে ৩০০ জন ব্যবসায়ী ও কর্মচারী এবং ৫০০ থেকে ৬০০ জন অচেনা ছাত্রকে আসামি করা হয়। তবে এজাহারে উস্কানিদাতা ও সরাসরি জড়িত ২৪ জনের নাম রয়েছে। তাদের সবাই নিউমার্কেট থানা ও ওয়ার্ড বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতা। যদিও এজাহারে তাদের দলীয় পরিচয় প্রকাশ করা হয়নি।
ওই মামলার এজাহারে হামলার উস্কানিদাতা হিসেবে এক নম্বর আসামি করা হয়েছে অ্যাডভোকেট মকবুলকে। এ ছাড়া আমীর হোসেন আলমগীর, মিজান, টিপু, হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহীদুল ইসলাম শহীদ, জাপানি ফারুক, মিজান ব্যাপারী ও আসিফ নামের একজনকে উস্কানিদাতা হিসেবে আসামি করা হয়। অন্য ১২ জনের মধ্যে সরাসরি হামলার আসামি হিসেবে রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, তোহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু, বাবুলসহ অচেনা ২০০ থেকে ৩০০ জনের নাম রয়েছে।

তবে এজাহারে নাম থাকা ওই আসামিদের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, এক নম্বর আসামি অ্যাডভোকেট মকবুলের পুরো নাম অ্যাডভোকেট মকবুল হোসেন সর্দার। তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য। যে দুটি দোকানের কর্মচারীদের নিয়ে ঘটনার সূত্রপাত; ক্যাপিটেল ফাস্ট ফুড ও ওয়েলকাম ফাস্ট ফুড নামের দোকান দুটির মালিক তিনি। যদিও তার দুই চাচাতো ভাই দোকানগুলো চালান।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares