সাম্পান ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট সিটি গার্ডেন কেজি স্কুলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর সকালে বিদ্যালয়ে শিক্ষক – শিক্ষার্থী মিলে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করেন।

এছাড়াও বীর শহীদদের স্বরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও ব্যাংকার বায়েজিদ হাসান মুরাদ, বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা বাহাদুর আলম, বিদ্যালয় পরিষদ পরিচালনার সদস্য রহমত উল্লাহ মিন্টু। বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আবু হানীফের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।আলোচনা পূর্বে ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার বিতরন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
