বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নাজিরহাট পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি এ কে জাহেদ চৌধুরী

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:২৫ অপরাহ্ণ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:২৫ অপরাহ্ণ
নাজিরহাট পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি  এ কে জাহেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

আসন্ন নাজিরহাট পৌরসভা নির্বাচনে  মেয়র পদে আওয়ামী লীগের   মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা একে জাহেদ চৌধুরী।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয়। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
 
জানা যায়, নির্বাচনে এ কে জাহেদ চৌধুরী ছাড়াও মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন— পৌরসভার বর্তমান মেয়র এস এম সিরাজ উদ দৌলা, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান, আবুধাবী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি  ও সাবেক ছাত্রনেতা ছৈয়দ লুৎফুর রহমান,ব্যবসায়ী আলী আজম ছাদেক, জাবেদ জাহাঙ্গীর টুটুল।

প্রসঙ্গত, আগামী ১৬ মার্চ  ইভিএমে এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।এরমধ্যে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি,প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি।

,

,

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares