বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নাজিরহাটে যুবলীগের বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২ | ২:১০ অপরাহ্ণ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ | ২:১০ অপরাহ্ণ
নাজিরহাটে যুবলীগের বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ ডিসেম্বর নাজিরহাট বাজারের কৃষি ব্যাংকের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আলম।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছদরুল্লাহ পারভেজ এর সঞ্চালনায় ও নাজিরহাট পৌরসভার যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান স্বপন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা,আওয়ামীলীগ নেতা বাবুল মেম্বার, পৌর আওয়ামীগের সাবেক আহ্বায়ক আবু তাহের,শ্রমিকলীগ নেতা দিদারুল আলম, আওয়ামীলীগ নেতা আলী আজম সাদেক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares