ফটিকছড়ি প্রতিনিধি
আসন্ন ১৬ মার্চ নাজিরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা বেড়ে চলেছে। এক স্বতন্ত্র মেয়র প্রার্থীর অফিস ভাংচুরের দুই দিন পর এসে নৌকার প্রতীকের মেয়র প্রার্থীর অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার রাতে সুয়াবিলের ১ নং ওয়ার্ডে আওয়ামীলীগের নৌকা প্রার্থীর অফিসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এসময় একটি মোটরসাইকেলও আগুন লাগিয়ে দেয়।পরে ঘটনাস্থল পরিদর্শন করেন নৌকার প্রার্থী একে জাহেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই বিষয়ে নৌকার মনোনীত প্রার্থী একে জাহেদ চৌধুরী বলেন, নাজিরহাট পৌরসভার নির্বাচনের প্রচার -প্রচারণা অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। আমরা সরকারি দলের লোক এবং সরকারি দলে থেকেও এ পর্যন্ত নির্বাচনে অন্যান্য প্রার্থীদের কোনো ধরনের যাতে বাঁধা সৃষ্টি না হয় সেদিকে আমরা সব সময় খেয়াল রেখেছি।এবং আমার সাথে অন্যান্য প্রার্থীদের যতবার দেখা হয়েছে আমি কথা বলেছি যাতে ওনারা ভাবতে না পারেন আমরা সরকারি দলের লোক।আজকের ঘটনা নির্বাচনকে অস্থিতিশীল করতে ঘটিয়েছে। আমি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী বলেন, আমাদের প্রার্থীর অফিস অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। মোটরসাইকেল জালিয়ে দিয়েছে। কে বা কারা করেছে আমরা জানি না। প্রাশাসনকে বলেছি। ওনারা এর দ্রুত ব্যবস্থা নিবেন।
