প্রকাশ: ১ এপ্রিল ২০২৩ | ১:০৪ অপরাহ্ণ আপডেট: ১ এপ্রিল ২০২৩ | ১:০৫ অপরাহ্ণ
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে সীমান্তের রেজু আমতলী এলাকা থেকে ভারতীয় এই নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সূধির। বাবার নাম বিমল। তিনি ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘সীমান্তে সন্দেহজনক ঘুরাফেরা দেখে সূধিরকে আটক করা হয়। তিনি হিন্দিতে কথা বলছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পরিচয় জানিয়েছেন। তার কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা ।
