বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫ | ৯:৪২ অপরাহ্ণ আপডেট: ৮ এপ্রিল ২০২৫ | ৯:৪৫ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব নামে এক যুবকের পায়ের পাতা বিচ্ছিন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়া ছড়ি বিওপির সীমান্তবর্তী ৪৬-৪৭ নং পিলারে শূন্য রেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকায় ছাবের আহমদের ছেলে মো. তৈয়ব (৩৫)।

স্থানীয়রা জানান, বাংলাদেশের পণ্যের পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যান মো. তৈয়ব। ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ সীমান্ত পিলারে শূন্য লাইন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইনে বিস্ফোরণ হয়। এ সময় তার পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবক আহত হয়েছে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি পুলিশের একটি টিম তদারকি করছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares