নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের হয়ে ইতিহাস গড়েছেন ঘুমধুমের শাহজালাল সাগর। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সদস্য সচিব মনোনীত হয়েছেন। জাতীয়তাবাদী কোন দলের মূল পোস্ট যেটা কিনা উপজেলার বাহিরে দিয়েছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলায় ইতিপূর্বে এমন নজির ঘটেনি। উপজেলার বাহিরে এই প্রথম কোনো পোস্ট পেলেন শাহজালাল।
শাহজালাল সাগরের ব্যক্তিগত জীবনে রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তার রাজনীতি শুরু হয় ফ্যাসিবাদ আমলে। আওয়ামী দুঃশাসনে রাজনীতি থেকে পিছপা হননি, সাহসিকতার সাথে সামনের সারিতে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন। নেতৃত্ব দিতে গিয়ে ফ্যাসিস্টদের রোষানলে পড়েছেন অনেকবার। হামলা মামলার শিকার হয়েছেন। ২০১৭ সালে ষড়যন্ত্রমুলক মামলার আসামি হয়েছিলেন। ২০১৮ সালে বিএনপি নির্বাচনের সময় একাধিক মামলার আসামি হয়েছিলেন।
রাজনৈতিক দায়িত্ব পালনকালে তিনি ২০০৮ সালে উখিয়া ডিগ্রী কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা আট বছর ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৯ সালে পুনরায় দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক ছিলেন।
২০২০ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নবগঠিত কমিটির সদস্য সচিব শাহজালাল বলেন, আমি দলের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করেছি তাই দল আমাকে মূল্যায়ন করেছে। দলের দুঃসময়ে দায়িত্ব পালন করেছি, সুসময়েও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো। বান্দরবানের রাজপুত্র সাচিং প্রু জেরীর হাতকে শক্তিশালী করতে ও দলকে ক্ষমতায় আনতে সর্বোচ্চ ত্যাগ শিকার করতে প্রস্তুত আছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নাইক্ষ্যংছড়ি উপজেলায় নব গঠিত সাত সদস্য বিশিষ্ট কমিটিতে আলী আহমদ’কে আহ্বায়ক ও শাহ জালাল’কে সদস্য সচিব মনোনীত করে আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
গত ৫ জুন বান্দরবান জেলা শাখার কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাত সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যরা হলেন-সিনিয়র যুগ্ম আহবায়ক রমজান আলম, যুগ্ম আহবায়ক মংচিংথোয়াই চাক, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য যথাক্রমে থোয়াইক্যজাই মার্মা ও মোহাম্মদ ইমরান।
বিজ্ঞপ্তিতে আগামী ৪৫ কার্য দিবসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি সম্পন্ন করে পূর্ণাঙ্গ নাইক্ষ্যংছড়ি উপজেলা কমিটি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
/রহা
