বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নবাগত ডিসির সাথে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সৌজন্যে সাক্ষাৎ

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২ | ৭:২৭ পূর্বাহ্ণ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ | ৭:২৭ পূর্বাহ্ণ
নবাগত ডিসির সাথে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সৌজন্যে সাক্ষাৎ

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক (ডিসি) এ.বি.এম ফখরুজ্জামানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মালিক গ্রুপের নেতৃবৃন্দরা।

যোগাযোগ ব্যবস্থা আধুনিক করার গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক সকল পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আধুনিক গাড়ি দিয়ে যাত্রীদের চলাচল অবাধ সুযোগ সৃষ্টির করা। এছাড়া তিনি সড়কের উপর বাজার না বসা, রাস্তার পাশে পণ্য মজুদ না করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপের মহাসচিব মনজুরুল আলম চৌধুরী মঞ্জু, কার্যকরী সভাপতি সৈয়দ হোসেন, সহ-সভাপতি আজিম খান, অতিরিক্ত মহাসচিব আহসানাউল্লাহ চৌধুরী হাসান, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, চট্টগ্রাম খাগড়াছড়ি মালিক সমিতরি যুগ্ম সম্পাদক মো. জাফর, মো কামাল উদ্দিন, মো মনসুর আলম।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares