নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আজ দেশের মানুষ ন্যায়ের পক্ষে, স্বাধীন বিচারব্যবস্থার পক্ষে, ভোটের অধিকার ও মানবিক মর্যাদার পক্ষে অবস্থান নিচ্ছে। এই মুহূর্তে প্রয়োজন গণমানুষের ঐক্য, এবং আমাদের ঘোষিত ৫ দফা গণদাবিই সেই জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে। নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হলে জুলাই সনদ-এর বাস্তবায়নে সকল ধরনের বাধা দূর করতে হবে। দেশের জনগণ একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের অধিকার চাই।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বান্দরবান জেলা প্রেস ক্লাবে ৫ দফা গণদাবি আদায়ে বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদে আমরা যা বলেছি, তা কোনো দলের স্বার্থ নয়; তা হলো জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার রূপরেখা। এই সনদের মূল চেতনা হচ্ছে — জনগণের সরকার, জনগণের অধিকার, এবং বিচারবহির্ভূত শাসনের অবসান।
বান্দরবান জেলা জামায়াতের আমীর এস. এম.আবদুস সালাম আজাদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন লে. কর্নেল (অব.) এস. এম. আইয়ুব, বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, দুর্নীতি দমন কমিশনের জেলা সভাপতি অং চ মং, মানবাধিকার নেত্রী মিসেস ডনাই প্রু নেলি, আইনজীবী এডভোকেট শাহনেওয়াজ চৌধুরী ও এডভোকেট শাহাদাত হোসেন, শিক্ষক নেতা মাষ্টার শহিদুল হক, সাংবাদিক মিনারুল হক (নয়া দিগন্ত), বৌদ্ধ সাংবাদিক জ্যোতি চাকমা (প্রথম আলো), এইচ. এম. সম্রাট এবং ব্যবসায়ী নেতা আবু সালেহ প্রমুখ।
রহা
