প্রকাশ: ১৫ মে ২০২২ | ১:৩৫ অপরাহ্ণ আপডেট: ১৫ মে ২০২২ | ১:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির সদ্যঘোষিত উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে দলের একাংশের নেতাকর্মীরা।
শনিবার (১৫ মে) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানীহাটে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের অনুসারিরা জেলা বিএনপির বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল করে।
মিছিল থেকে জেলা কমিটির নেতা কর্মীদের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এসময় তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীদের উপেক্ষা করে হাইব্রিডদের নিয়ে দেয়া এ কমিটি তারা মানেন না, মানবেন না। অবিলম্বে এ কমিটি বাতিল করতে হবে।
এরআগে গতকাল শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া উপজেলা ও সাতকানিয়া পৌরসভা কমিটি অনুমোদনের কথা জানায় দক্ষিণ জেলা বিএনপি।
