বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি কারাগারে

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩ | ১২:১৮ অপরাহ্ণ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ | ১২:১৮ অপরাহ্ণ
নগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি কারাগারে

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তীকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রশিকিউশন) মো. কামরুল হাসান বলেন, কোতোয়ালী থানার মামলায় মোশারফ হোসেন দিপ্তী নামে এক আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে কুমিল্লায় মহাসড়কের একটি হোটেলে যাত্রাবিরতির সময় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ দিপ্তীকে গ্রেফতার করে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল।

প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। তবে মিছিল নিয়ে সমাবেশে যেতে বাধা দিলে কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। এতে পুলিশসহ ২০-২৫ জন আহত হয় ।এই ঘটনায় মোট ৪ টি মামলায় অর্ধ সহস্রাধিক আসামী করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares