নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই দারুণ জয়ের পেয়েছে।এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসায়া ভাসছিলেন সাকিব আল হাসান।তবে এরমধ্যে ঘটালেন এক অঘটন।এক ভক্ত তার মাথার ক্যাপ নিয়ে নিতে চাওয়ায় তাকে ক্যাপ দিয়েই পেটালেন সাকিব ।এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
বৃহষ্পতিবার (৯ মার্চ) রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন জিইসি মোড়ের একটি শপিংমলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।সাকিব সেখানে ‘সুলতান’ নামে একটি ফ্যাশন ব্রান্ডের ফ্ল্যাগশিপ উদ্বোধন করতে গিয়েছিলেন।
জান যায়,সাকিব আসবেন জেনে আগে থেকে, ফ্যাশন ব্রান্ডের শো রুমের সামনে ভক্তদের ঢল নামে। শুরুতে সেই ভিড় সামলে ভিতরে ঢুকে ফ্যাশন ব্রান্ডের ফ্ল্যাগশিপ উদ্বোধন করেন। এসময় তিনি এ সময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। তবে বিপত্তিটা বাধে ফেরার সময়। প্রথমে তো বেরই হতে পারছিলেন না, পরে নিরাপত্তাকর্মীদের সহায়তায় বের হন। একাধিক নিরাপত্তাকর্মী থাকলেও ভক্তদের ভিড়ে সাকিবের হেটে আসাই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল।
এর মধ্যে আচমকাই এক ভক্ত সাকিবের মাথে থেকে ক্যাপ কেড়ে নিতে চান। ক্যাপ কাড়লেও আরেকজনের সহায়তায় সাকিবের হাতে ফেরত যায় সেটি। তবে এরপর মেজাজ হারিয়ে ওই ক্যাপ দিয়েই সেই ভক্তকে অনবরত মারতে থাকেন সাকিব।এরপর দ্রুত সামনেই থাকি গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি।
