সাম্পান ডেস্ক :
নগরীর তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং-এর ডালিয়া হলে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের অংশগ্রহনে দিনব্যাপী পোশাক প্রদর্শনী ও লাইফস্টাইলের বড় আয়োজন আর্ট এন্ড বিউটি সদ এক্সট্রাভ্যা গেনজা- ২০২০।আগামী ৪ মার্চ পর্যন্ত প্রদর্শনী চলবে।
আজ ২ মার্চ বৃহস্পতিবার দুপুরে প্রদর্শনীটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেয়ারের চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন র্যাংকস এফসি প্রপার্টিজ লিমিডেট সিইএম গ্রুপের পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈদ এক্সট্রাভ্যাগেনজার আয়োজক লামোর ইভেন্টের ম্যানেজিং পার্টনার সান শাহরিয়ার, সাইফ শোয়ের মেকাপ-শেকাপ গ্রুপের ফাউন্ডার এন্ড এডমিন রাহিলা সুলতানা জুহি, রিফাত ক্রিয়েশনের রিফাত সুলতানা।
লামোর ইভেন্টের উদ্যোক্তা সাদ শাহরিয়ার জানান, ঈদকে সামনে রেখে অর্ধ শতাধিক নারী। উদ্যোক্তার অংশগ্রহণে ‘লামোর ইভেন্ট’, জনপ্রিয় গার্লস গ্রুপ মেকাপ- শেকাপ ও রিফাত ক্রিয়েশনের যৌথ উদ্যোগে বিশেষায়িত ফেয়ারটি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনে টাইটেল স্পন্সর আর্ট এন্ড বিউটি বাই আলিফা নুর। পাওয়ার্ড বাই বেল্লেজাস ইংক।
সাদ শাহরিয়ার বলেন, চট্টগ্রাম নগরবাসীকে নতুন ফ্যাশন ট্রেন্ডের সাথে পরিচিত করানোর পাশাপাশি অভিজাত পরিবেশে সাশ্রয়ী মূল্যে ঈদ শপিং-এর সুযোগ করে দিতে বড় পরিসরে ঈদ এক্সট্রাভ্যাগেনজা আয়োজিত হয়ে আসছে নিয়মিত। এই আয়োজেনে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উদ্যোগ এবং কার্যক্রমকে উৎসাহ যোগানো এবং তাদের বাণিজ্যিকভাবে লাভবান করতে ঈদ এক্সট্রাভ্যা গেনজা ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছে।
এবার আগের ছেয়ে আরো বড় এবং বর্ণিল আয়োজনে, ঢাকা ও চট্টগ্রামের আরো বেশি ব্র্যান্ড এবং উদ্যোক্তাদের অংশগ্রহনে আজ শুরু হয়েছে ঈদ এক্সট্রোভ্যাগেনজা।
এক্সট্রাভাগেনজায় অর্ধশতাধিক স্টলে বিক্রয় ও প্রদর্শনীতে অংশ নিয়েছে নারী উদ্যোক্তারা। এতে দেশী-বিদেশী পোশাক প্রদর্শনী, জুয়েলারি, কসমেটিকসহ লাইফ স্টাইলের ভিন্ন ভিন্ন সব আনন্দ ও সেবামূলক আয়োজন রয়েছে।
এছাড়াও এখানে প্রতিদিন ফ্রি মেহেদী উৎসব,লামোর স্টাইল ফটোবুথ,বেস্ট সেলার অ্যাওয়ার্ড ,বেস্ট লুক্রেটিভ স্টল অ্যাওয়ার্ড,বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার,র্যাফেল ড্রসহ আরও নানা আকর্ষণীয় পুরস্কার রয়েছে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য।
কোন প্রবেশ ফি ছাড়াই তিন দিনের চাঁদ এক্সট্রাভ্যাগেনজা নারী ও পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকবে এই ফেয়ার।
