বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নগরীতে নোংরা পরিবেশে ঈদের সেমাই প্রস্তুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ৬:০৪ অপরাহ্ণ আপডেট: ২৮ মার্চ ২০২৪ | ৬:০৪ অপরাহ্ণ
নগরীতে নোংরা পরিবেশে ঈদের সেমাই প্রস্তুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সাম্পান ডেস্ক

নগরীতে অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণের অপরাধে ৩টি সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার।

বৃহস্পতিবার (২৮ মার্চ) উপপরিচালক মোঃ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: আনিছুর রহমানের নেতৃত্বে জাতীয় ভোক্তাধিকারের চট্টগ্রামে একটি টিম।

অভিযানে আর জে সেমাই ফ্যাক্টরি কে ৪০ হাজার টাকা, আব্দুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা ও হোসেন ফুডস কোংকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

জাতীয় ভোক্তাধিকারের চট্টগ্রামের উপপরিচালক মোঃ ফয়েজ উল্যাহ অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণের অভিযোগে আজ ৩ টি প্রতিষ্ঠানকে জরিমান করা হয়। আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares