প্রকাশ: ৯ আগস্ট ২০২২ | ২:০৯ অপরাহ্ণ আপডেট: ৯ আগস্ট ২০২২ | ২:১২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণ করে নগরীতে বেশ কয়েকটি তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়।এ সময় তাঁরা শোকাবহ কারবালার নানা ঘটনাবলি তাজিয়া, প্রতীকী কফিন, পতাকা, স্লোগান, মাতমে তুলে ধরেন। ঢোলের তালে তালে এইসব মিছিলে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
জানা যায়,কারবালাকে স্বরণ করে প্রথম তাজিয়া মিছিলটা শুরু হয় মঙ্গলবার বেলা পৌনে ১১টায়। নগরের সদরঘাট ইমাম বাড়ি থেকে শুরু হয়ে মিছিলটি কালীবাড়ী মোড়, নিউমার্কেট মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমাম বাড়িতে ফিরে যায়।
মাওলানা আমজাদ হোসেন এতে নেতৃত্ব দেন। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
বিকেলে নগরের আমবাগান ঝাউতলা থেকে একটি বড় তাজিয়া মিছিল বের হয়। এ ছাড়া শেরশাহ, হালিশহর থেকেও ছোট ছোট তাজিয়া মিছিল বের হয়।
