সাম্পান ডেস্ক
চট্টগ্রাম নগরীতে জামায়াতের বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি-জামায়াতের তথাকথিত সরকার উৎখাতের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৫ ফেব্রুয়ারি নগরের ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৫টি থানার আওতাধীন ৫টি স্পর্টে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
স্পটগুলো হলো— দারুল ফজল মার্কেটস্থ সম্মুখ চত্বর বনফুলের সামনে, কোতয়ালী, সদরঘাট, বাকলিয়া, ডবলমুরিং, চকবাজার, খুলশী (আংশিক) থানার আওতাধীন ৮, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০,২১, ২২, ২৩, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৪৪ নম্বর ওয়ার্ড। অলংকার মোড়ে পাহাড়তলী, আকবরশাহ, খুলশী (আংশিক), হালিশহর থানার আওতাধীন ৯, ১০, ১১, ১২, ১৩, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড। অক্সিজেন মোড়ে বায়েজিদ-পাঁচলাইশ থানার আংশিক ১, ২, ৩, ৭, ৪২, ৪৩ নম্বর ওয়ার্ড। চান্দগাঁও থানার ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড এবং ইপিজেড চত্বরে ইপিজেড, বন্দর, পতেঙ্গা থানার ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের মুক্তিসহ ১০ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার লিখিত অবেদন নিয়ে অনুমতির চেয়ে চট্টগ্রাম সিএপমি কমিশনার কার্যালয়ে আসেন জামায়াতের প্রতিনিধি দল।
