বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত: ওয়াদুদ ভূইয়া

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ১:৪৬ অপরাহ্ণ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ | ২:২১ অপরাহ্ণ
ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত: ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি–২৯৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেছেন, ধর্মের নামে ভুল ব্যাখ্যা ও অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত ইসলাম।

শনিবার (১৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা-ই–ইয়াজদাহম উপলক্ষে অনুষ্ঠিত তাজেদারে মদিনা সুন্নী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওয়াদুদ ভূইয়া বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, হজ্ব করতে হবে না—এ ধরনের কথাসহ নানা ভুল ব্যাখ্যা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত। নারীদের পর্দার আড়ালে রাখার নামে সামাজিক বিভাজন সৃষ্টি করছে তারা। এসব বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধ করা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন তকমা লাগিয়ে ভোট কৌশল নিয়েছে জামায়াত ইসলাম। বিভ্রান্তি সৃষ্টি করাই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কাজী মাওলানা আবু তাহের আনছারীর সভাপতিত্বে বক্তব্য দেন—ছোবহানিয়া আলিয়া কামিল মাদরাসার চেয়ারম্যান ও শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী (মুফতি জি. এ.), জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রব রাজা, সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares