প্রকাশ: ১২ আগস্ট ২০২২ | ৩:১৩ পূর্বাহ্ণ আপডেট: ১২ আগস্ট ২০২২ | ৪:১৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ি আনোয়ারুল আজিম নামে এক যুবক খুন হয়েছে। দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ৪০ বছর বয়সী এই যুবককে কুপিয়ে হত্যা করে বাড়ির গেইটের সামনেই লাশ ফেলে চলে যায়।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ারুল আজিম স্থানীয় মৃত ফজল বারিকের ছেলে। তিনি ৩ সন্তানের জনক। তিনি পরিবারের সাথে চট্টগ্রাম শহরে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিম বাড়ির পাশের মসজিদে এশা’র নামাজ পড়তে ঘর থেকে বের হয়েছিলেন। কিন্তু রাত ১০টাও ঘরে না ফেরায় মা তাকে খোঁজতে বের হন। বাড়ির গেইট থেকে বের হতেই দেখেন ছেলের রক্তাক্ত লাশ পড়ে আছে রাস্তায়।তার শরীরের বিভিন্ন স্থানে ছিলো ধারালো অস্ত্রের আঘাত।পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
