বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

দেশপ্রেমকে জাগ্রত করতে হলে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে : এম.এ মালেক

প্রকাশ: ২ এপ্রিল ২০২২ | ৯:৪০ পূর্বাহ্ণ আপডেট: ২ এপ্রিল ২০২২ | ৯:৪১ পূর্বাহ্ণ
দেশপ্রেমকে জাগ্রত করতে হলে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে : এম.এ মালেক

সংবাদ বিজ্ঞপ্তি
একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক বলেছেন, স্বপ্ন মানুষকে সাফল্যের অনেক চূড়ায় নিয়ে যায়। পারস্পরিক অবিশ্বাস, ঘৃণা, স্বার্থপরতা আমাদের পিছিয়ে পড়তে ভূমিকা রাখছে। এ থেকে উত্তোরণের জন্য প্রয়োজন দেশপ্রেম। আর দেশপ্রেমকে জাগ্রত করতে হলে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। দেশকে, দেশের মাটি ও মানুষকে ভালবাসতে হবে। এই চট্টগ্রামকেও ভালবাসতে হবে।

শুক্রবার (১ এপ্রিল) রাতে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিইটে শুদ্ধতম আবৃত্তি অঙ্গন ক্বণনের তিনযুগ পূর্তি উৎসবে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কয়েকদিন আগে আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একজন আমাকে প্রশ্ন করল ‘একুশে পদক পেতে হলে কি কি করতে হবে?’ আমি বললাম- খুব সুন্দর প্রশ্ন করেছ। একুশে পদক পেতে হলে কোন কিছু করতে হবে না। একুশে পদক পেতে হলে তোমার কাছে আজাদীর মত ভাল একটি পত্রিকা থাকতে হবে। তারপর যে কাজটা করছ সে কাজে লেগে থাকতে হবে। এবং সব চেয়ে বড় কথা হল, কাজটা করবে জনগণের সেবার জন্য। কিছু পাওয়ার আশায় না। যদি কোন কিছু পাওয়ার আশা না করো তাহলে কিন্তু পাবেই। না হলে কিন্তু পাবে না। সুতরাং কোন কিছু পাওয়ার আশায় কিছু করবেন না।

এসময় আবৃত্তি সংগঠন ক্বণনকে উদ্দেশ্য করে প্রবীণ সম্পাদক এম.এ মালেক বলেন,এরা সাড়ে তিন যুগ ধরে যে আবৃত্তি চর্চা এবং এ শিল্পের প্রসারে কাজ করছে। তাদের এ কর্মকাণ্ড শুধু শুদ্ধ আবৃত্তির জন্য নয়, শুদ্ধ সমাজ বিনির্মাণেও ভূমিকা রাখবে। শিল্পের জয় হোক, ক্বণন শতায়ু হোক, চট্টগ্রামের সমৃদ্ধি ঘটুক।

ক্বণনের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক ও সভাপতি মোসতাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দেশের খ্যাতিমান কবি ও বাচিক শিল্পী আসাদ চৌধুরী।

বাচিক শিল্পী রাশেদ মুহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন ক্কণন কার্যকরী পরিষদের সদস্য সৌভিক চৌধুরী এবং শাওকী ইবনে সাফওয়ার।

অলোচনা সভা পরবর্তি ক্বণন পরিবারের সদস্যদের নিয়ে একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares