বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

দুর্যোগপূর্ণ আবহাওয়া সেন্টমার্টিনে:আটকা পড়েছে দেড় শতাধিক পর্যটক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৬:২৬ অপরাহ্ণ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৬:২৬ অপরাহ্ণ
দুর্যোগপূর্ণ আবহাওয়া সেন্টমার্টিনে:আটকা পড়েছে দেড় শতাধিক পর্যটক

সাম্পান ডেস্ক

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার জেলার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়াতে সাগর উত্তাল থাকায় এরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আবহাওয়া অফিস থেকে ৩নং সতর্ক সংকেত দেওয়ায় শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোনো জাহাজ যঅয়নি। ফলে কমপক্ষে দেড় শতাধিক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী জানান, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে দেয়া হয়নি।

এমনকি সব ধরনের স্পিডবোট ও কাঠের ট্রলার চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছি। এ কারণে সেন্টমার্টিন ভ্রমণে আসা প্রায় দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।

ইউএনও আরও জানান, দ্বীপে অবস্থানকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতে নির্দেশ দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares