বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

দুর্গম জনপদের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার অধ্যক্ষ নুরুল আমিনের

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ৪:১৯ অপরাহ্ণ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ | ৪:১৯ অপরাহ্ণ
দুর্গম জনপদের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার অধ্যক্ষ নুরুল আমিনের

সাম্পান ডেস্ক:

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন দুর্গম ও প্রত্যন্ত জনপদের মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে তিনি ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। দিনব্যাপী এই কর্মসূচিতে তিনি দুর্গম পাহাড়ি ও জঙ্গলঘেরা জনপদ পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।

রাজনৈতিক কর্মসূচি সাধারণত যেসব এলাকায় কম দেখা যায়, সেসব প্রত্যন্ত গ্রামেই তিনি উপস্থিত হয়ে স্থানীয়দের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি ব্যক্তিগতভাবে অসহায় পরিবার, বয়স্ক ও রোগাক্রান্ত ব্যক্তিদের খোঁজখবর নেন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন পর এমন একজন প্রার্থীকে কাছে পেয়েছেন, যিনি সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে কথা বলছেন এবং তাদের কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনছেন।

গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক ও ১১ দলীয় নেতা মোহাম্মদ একরামুল হক, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল জব্বার, ভূজপুর থানা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহ-সেক্রেটারি আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় মোহাম্মদ একরামুল হক বলেন, অধ্যক্ষ নুরুল আমিন নির্বাচিত হলে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করা হবে। চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “দুর্গম ও প্রত্যন্ত জনপদের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। আমি নির্বাচিত হলে এসব এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা অধ্যক্ষ নুরুল আমিনকে অভিনন্দন জানান এবং আগামী দিনগুলোতেও তার সঙ্গে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares