বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫ | ১:৩৯ অপরাহ্ণ আপডেট: ৮ নভেম্বর ২০২৫ | ১:৩৯ অপরাহ্ণ

সাম্পান ডেস্ক 

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি।

পৌঁছানোর পর জেলা সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এরপর আরিফপুর কবরস্থানে গিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করার কথা রয়েছে তাঁর।

ব্যক্তিগত সময়সূচির অংশ হিসেবে নিজ বাসভবনে কিছু সময় অবস্থান করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে দুপুরে সার্কিট হাউজে নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সফরকালে সার্কিট হাউজেই রাত্রিযাপন করবেন রাষ্ট্রপ্রধান।

আগামীকাল রোববার নির্ধারিত সময়ে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares