বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

দাম বাড়ল এলপিজির , ১২ কেজির সিলিন্ডার ১,৩৫৬ টাকা

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:৪৪ অপরাহ্ণ আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:৪৪ অপরাহ্ণ
দাম বাড়ল এলপিজির , ১২ কেজির সিলিন্ডার ১,৩৫৬ টাকা

সাম্পান ডেস্ক:

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়। নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম আগের ১ হাজার ৩০৬ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরএইচ

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares