বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

দামপাড়ায় পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্ভোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৪ মার্চ ২০২২ | ১০:০৪ পূর্বাহ্ণ আপডেট: ২৪ মার্চ ২০২২ | ১০:০৫ পূর্বাহ্ণ
দামপাড়ায় পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্ভোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চট্টগ্রাম নগরের দামপাড়াস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নবনির্মিত “পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, চট্টগ্রাম” এর উদ্বোধন করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মন্ত্রী এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।

জানা যায়,প্রায় ছয় হাজার বর্গফুট আয়তনের উপর নির্মিত এই জাদুঘরে সংগ্রহ করা হয়েছে ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদার নেতৃত্বে গঠিত ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’র সদস্যদের ছবি, ব্যবহৃত অস্ত্র, পোষাক ও বিভিন্ন জিনিসপত্র। জাদুঘরের একটি অংশজুড়ে রয়েছে বঙ্গবন্ধু কর্নার। সেখানে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের চট্টগ্রামের অংশটির পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত বিভিন্ন স্মারক/ডকুমেন্ট স্থান পেয়েছে। এছাড়াও জাদুঘরে সংগৃহীত হয়েছে তৎকালীন পুলিশ সদস্যদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও পোশাক, শহীদ পুলিশ সুপার এম শামসুল হক এর স্মারক হিসেবে ব্যবহৃত র‍্যাংক ব্যাজসহ টিউনিক সেট, স্টিক, ক্যামেরা, কলম, বেল্ট, পোশাক, ক্যাপ এবং মুক্তিযুদ্ধে শহীদ আরআই আকরাম হোসেন এর স্মারক হিসেবে তাঁর ব্যবহৃত রেডিও।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেন্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামিনুর রহমান, উপ পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর, পুলিশ সুপার এস এম রশিদুল হক উপস্থিত ছিলেন ।

উদ্ভোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন,আজকে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমাদের জন্য সুন্দর একটা যাদুঘর উপহার দিয়েছেন। ২৫ মার্চ রাজারবাগে আক্রমণটা হয়েছিল সেটা এখানেও হয়েছিল। এখানেও প্রতিরোধ যুদ্ধ হয়েছিল। এখানেও একজন আমাদের এসপি সামসুল হক সাহেব যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছিলেন। তার সঙ্গে মোট ৮১ জন পুলিশ সদস্য শাহদাত বরণ করেছিলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের বলেন বিভিন্ন স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর স্থাপনের জন্য পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি। তার এই উদ্যোগকে নতুন প্রজন্ম নিশ্চয়ই উপকৃত হবেন এবং নতুন প্রজন্ম জানতে পারবে স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামবাসী কোনদিন মাথা নত করেননি। সবসময় মাথা উঁচু করে থেকেছে। তার এই স্বাক্ষর হলো এই মুক্তিযোদ্ধা যাদুঘর।

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিগণ জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন সময়ের পুলিশের পোষাক, তৎকালীন সময়ের সরকারি দপ্তরের চিঠি, পত্রিকায় প্রকাশিত সংবাদ, বীরশ্রেষ্ঠদের বৃত্তান্ত , বর্তমান পুলিশ সদস্যদের পোশাক, দামপাড়া পুলিশ লাইন্সের ম্যাপ, ফাঁসির মঞ্চ, ভিজুয়াল ডিসপ্লে সংবলিত হল রুম, মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের ছবি, তথ্য, ইতিহাস, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দেশি বিদেশি বিভিন্ন পত্রিকার নিউজ, বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বই, বঙ্গবন্ধুর ছবি ও তাঁর লেখা বই, মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র ইত্যাদি পরিদর্শন করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares