নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮ বিজিবি— এর উদ্যোগে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম ডাকছৈপাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ডাকছৈপাড়ার অন্তত ১০৫ জন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের নানা স্বাস্থ্য সমস্যা নির্ণয় করে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
স্থানীয়রা বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় বসবাস করায় আমাদের চিকিৎসা পাওয়া খুবই কষ্টকর। বিজিবি আমাদের পাশে দাঁড়িয়ে যে সহায়তা করছে, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
এসএস
