বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

তেল সেক্টরকে দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত করুন: শাহজাহান চৌধুরী

প্রকাশ: ১৫ মে ২০২৫ | ৭:১২ অপরাহ্ণ আপডেট: ১৫ মে ২০২৫ | ৭:১২ অপরাহ্ণ
তেল সেক্টরকে দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত করুন: শাহজাহান চৌধুরী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আওয়ামী ফ্যাসিজমের সাড়ে ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন (বিপিসি)) ও অঙ্গ প্রতিষ্ঠানে দুর্নীতি, শ্রমিক হয়রানি ও দলীয়ভাবে চরম বৈষম্য করা হয়েছে।
তিনি বলেন, ৩৬ জুলাই তথা আগষ্ট বিপ্লবের পর অর্ন্তবর্তীকালীন সরকার অনিয়ম, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছে। তিনি তেল সেক্টরকে দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান।
তিনি শ্রমিক নেতৃবৃন্দকে দুর্নীতি মুক্ত থেকে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় বিআইএ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মহানগরীর সহ-সভাপতি নজির হোসেন, সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী, জামায়াতে ইসলামীর ৪০ নং ওয়ার্ডের আমীর মুহাম্মদ ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপিসি সেক্টরের সভাপতি আবু নাঈম সুজন, সহ-সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী, সাধারন সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেনসহ বিপিসির নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযােগী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তাই তেল সেক্টরে শ্রমিক লীগ পরিচালিত ট্রেড ইউনিয়ন গুলোর নিবন্ধন বাতিল সিবিএ ভেঙ্গে দিয়ে দ্রুত সিবিএ নির্বাচনের দাবী জানান এবং নিয়োগ ও বদলীতে বৈষম্য দূর করার আহবান জানান এবং অস্থায়ী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ীভাবে নিয়োগ দেয়ার দাবী জানান।

 

/রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares