প্রকাশ: ২৬ জুন ২০২২ | ২:০৬ অপরাহ্ণ আপডেট: ২৬ জুন ২০২২ | ২:০৬ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল সোমবার (২৭ জুন) দুপুর ১টায় প্রকাশ করা হবে।
রোবাবর (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
গত ৪ জুন ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
