বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ৫:২২ অপরাহ্ণ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ | ৫:২২ অপরাহ্ণ
ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয় বলে জানা গেছে।

তথ্যটি নিশ্চিত করেছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী। গুলিবিদ্ধ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর আড়াইটার পর পরই ওসমান হাদীকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগে আছেন। অবস্থা আশঙ্কাজনক।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,‌ আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো

তার সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা ঢামেকের সামনে সাংবাদিকদের জানিয়েছেন, হাদীর জন্য বি নেগেটিভ রক্ত লাগবে। নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে গুলি করে চলে যায়।

ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন হাদী। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares