বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ডুবে যাওয়া বোটের ৪ জেলে জীবিত উদ্ধার করল নৌবাহিনী

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ৬:৩৩ অপরাহ্ণ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ৬:৩৩ অপরাহ্ণ
ডুবে যাওয়া বোটের ৪ জেলে জীবিত উদ্ধার করল নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বহিনোঙ্গরে সন্নিকটে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লবণ বোঝাই একটি বোটের ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের বহিনোঙ্গর এলাকায় দুটি হাইস্পিড বোটে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন- মো. নুরুল আলম (৫০), সাদ্দাম (২০), রহিম মোল্লা (২০), নয়ন সিদ্দিক (২১)। এরা সবাই কক্সবাজার এলাকার বাসিন্দা। 

আন্তঃবাহনিী জনসংযোগ পরদিপ্তর (আইএসপআির) সহকারী পরিচালক রেজা-উল করিম শাম্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমভি আন্দ্রোমৃধা নামে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লবণবাহী মায়ের দোয়া নামক একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনীর এন্টি স্মাগলিং টিম ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় তাদের উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তীতে পতেঙ্গা আরআরবিতে উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

শনিবার/১৭ সেপ্টেম্বর, ২২/এসএম

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares