নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে নগরীতে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করে চলছে একদল সংঘবদ্ধ ডাকাত।তাদের ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব।
বুধবার (২৪ অক্টোবর) জেলার জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম গেইট এলাকায় সংঘবদ্ধ ডাকাতের দলটি বড়ধরনের ডকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমনি গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাবের আভিযানিক দল। অভিযানে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করে র্যাব।
এ সময় তাদের থেকে ৩ টি ধারালো রাম দা, ২ বোতল বিদেশী মদ এবং ১ কেজি গাঁজাসহ ডাকাতি কজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করে।
গ্রেফতারকৃতরা হলেন, রেজাউল করিম (২৪), ফজল করিম (২১), মোঃ ফরহাদ (১৮), মমিন উদ্দীন(২৩)। তারা জোরারগঞ্জ থানা এলাকার বাসিন্দা। র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক নূরুল আবছার বলেন, তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রাইভেটকার টার্গেট করে দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিত।ডাকাতির পাশাপাশি তারা মাদক বেচা-কেনার সাথে জড়িত বলে জানান তিনি। গ্রেফতার আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
W
