বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

ট্রেনে কাটা পড়ে চবির সাবেক অধ্যাপকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩ | ৪:২২ পূর্বাহ্ণ আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৩ | ৪:৩২ পূর্বাহ্ণ
ট্রেনে কাটা পড়ে চবির সাবেক অধ্যাপকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুর রশীদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিওন।

মঙ্গলবার ( ৩১ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ নিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধ্যাপক আব্দুর রশিদ স্যার গতকাল রাতে ঢাকায় এক মর্মান্তিক ট্রেন দূর্ঘটনায় মারা গেছেন। খবরটা শুনে আমরা খুব মর্মাহত হয়েছি।

প্রয়াত অধ্যাপক আব্দুর জম্ম পাবনা জেলায়। দুই বছর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৬৭ বছর।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর তিনি উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে দায়িত্বপালন করছেন। আর দুই সন্তানকে নিয়ে তাঁর স্ত্রী কানাডায় বসবাস করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares