প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ৫:০১ অপরাহ্ণ আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ৫:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
টেকনাফ পৌরসভার খানকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
সোমবার (২৮ জুলাই) বিজিবির ২ নম্বর টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান, একটি এলজি, একটি তাজা গুলি ও একটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়। এ সময় সৈয়দ নূর (৫০) নামের একজনকে আটক করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএস
