বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

টানা তৃতীয় বারের মতো ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন

প্রকাশ: ২ নভেম্বর ২০২২ | ৩:৫৪ অপরাহ্ণ আপডেট: ২ নভেম্বর ২০২২ | ৫:৩৭ অপরাহ্ণ
টানা তৃতীয় বারের মতো ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন

সাইফুল ইসলাম, ফটিকছড়ি থেকে

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসমাইল হোসেন । নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১২ হাজার ৭৫ভোট।

বুধবার (২ নভেম্বর ) দিনব্যাপি হওয়া ভোটের গণনা শেষে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন ফটিকছড়ি পৌরসভা নির্বাচন রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল আলম ।

বিজয়ী মেয়র ইসমাইল হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতস্ত্র প্রার্থী এ এস এম মিনহাজুল ইসলাম ।মোবাইল প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ৮৮৯ ভোট।নারিকের গাছ মার্কায় কামাল পাশা চৌধুরী ভোট পেয়েছেন ৩শত ৭২।

জানা যায়, এই নির্বাচনে ১৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৩৬ হাজার ২৪৬জন।এতে সাধারণ সদস্য পদে ৩০ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনে কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে রফিকুল আলম, ২ নং ওয়ার্ডে রাকিব উদ্দীন, ৩ নং ওয়ার্ডে হেলাল উদ্দীন ৪ নং ওয়ার্ডে মোহাম্মদ আবদুল্লাহ, ৫ নং ওয়ার্ডে জহিরুল ইসলাম বাবর, ৬ নং ওয়ার্ডে জসীম উদ্দীন, ৭ নং ওয়ার্ডে মোহাম্মদ এহসান, ৮ নং ওয়ার্ডে গোলাপ মাওলা গোলাপ, ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ হাসেম জয়ী হয়।এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ড়ে সেলিনা আকতার, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে রোকেয়া বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ফিরোজা বেগম নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares