বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জেলা প্রশাসনের তদন্ত কমিটির বিএম কনটেইনার ডিপো পরিদর্শন

প্রকাশ: ১০ জুন ২০২২ | ৮:১৯ পূর্বাহ্ণ আপডেট: ১০ জুন ২০২২ | ৮:১৯ পূর্বাহ্ণ
জেলা প্রশাসনের তদন্ত কমিটির বিএম কনটেইনার ডিপো পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।এসময় তারা ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য নেন । সেখানে তারা কেমিক্যাল কনটেইনার এবং গার্মেন্টসসহ অন্যান্য পণ্যবাহী কনটেইনারের তালিকা ও রপ্তানিকারকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৪টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম নেতৃত্ব তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে যান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহাদাত হোসেন, শিল্প অঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জসীম উদ্দিন পিপিএম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের মুবাররাত, উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌস আনোয়ার,বিষ্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিদর্শক মেহেদী ইসলাম খান ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার উপস্থিত ছিলেন।

তদন্ত কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার চট্টগ্রামের উপ পরিচালক বদিউল আলম সেসময় উপস্থিত সাংবাদিকদের বলেন, ডিপো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগসহ বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এছাড়া তদন্তের স্বার্থে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষকে বেশকিছু কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares