বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জেলা পরিষদের চেয়ারম্যান থেকে প্রশাসক হলেন এম এ সালাম

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ | ৬:৫৫ অপরাহ্ণ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ | ৬:৫৬ অপরাহ্ণ
জেলা পরিষদের চেয়ারম্যান থেকে প্রশাসক হলেন  এম এ সালাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবদুস সালামকে এবার জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১৭ এপ্রিল চট্টগ্রামসহ দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করেছিল সরকার। বিলুপ্ত করা জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের ১০ দিনের মাথায় এসে বিলুপ্ত জেলা পরিষদের চেয়ারম্যানকে সমান মর্যাদায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এই বিষয়ে এম এ সালাম বলেন, ‘ সরকার আমাকে ছয় মাসের জন্য প্রশাসক পদে নিয়োগ দিয়েছেন। এই সময়ের মধ্যে নির্বাচন হবে। তখন যিনি প্রার্থী হয়ে জয়ী হবেন তার কাছে দায়িত্ব হস্তান্তর করব।’

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares