বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

জিয়া মঞ্চের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ৩:০৭ পূর্বাহ্ণ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ | ৩:০৭ পূর্বাহ্ণ
জিয়া মঞ্চের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ

সাম্পান ডেস্ক 

ফটিকছড়ির বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে জিয়া মঞ্চ।

রবিবার সকালে ফটিকছড়ি পৌর সদর বিবিরহাট, নাজিরহাট ঝংকার, মাইজ-ভাণ্ডার, নানুপুর, আজাদী বাজারসহ বিভিন্ন হাট-বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।

এর আগে ফটিকছড়ি সদর বাস স্ট্যান্ড চত্বরে জিয়া মঞ্চের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন-জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াকিল আহমদ।

সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জিয়াউদ্দিন কাদের, খোরশেদ আলম ফারুকী, মো. খোরশেদুল আলম। বক্তব্য রাখেন, জাহাঙ্গীর হোসেন তালুকদার, এয়ার মোহাম্মদ আবু, রাসেল করিম, আলাউদ্দিন তানভীর, মোহাম্মদ ইসমাঈল, এনামুল হক, এজলাস ও আবদুল হামিদ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares