বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জব্বারের বলী খেলায় এবার চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩ | ১২:৩৮ অপরাহ্ণ আপডেট: ৩ আগস্ট ২০২৩ | ১১:০৯ পূর্বাহ্ণ
জব্বারের বলী খেলায় এবার চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল

সাম্পান ডেস্ক 

 

ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী। তিনি গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুল ইসলাম জীবনকে মাত্র ১ মিনিটের লড়াইয়ে হারিয়েছেন। শাহজালাল এর আগে ২০১৮ ও ১৯ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম লালদীঘি মাঠে অনুষ্ঠিত বলীখেলার ১১৪তম আসরের মোট ৬০ জন বলী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন সৃজন চাকমা।

ফাইনালে ওঠার আগে সেমি ফাইনালে চকরিয়ার তরিকুর ইসলাম জীবন খাগড়াছড়ির সৃজন চাকমাকে হারান। প্রায় ১১ মিনিট ৩৬ লড়াইয়ে জীবন বলীর কাছে পরাজিত হয় সৃজন বলীকে।
অপর সেমিফাইনালে আনোয়ারার আব্দুন নুরকে হারান কুমিল্লার শাহ জালাল বলী। দুই জনের এ লাড়াই চলে মাত্র ১ মিনিট ২৬ সেকেন্ড।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares